সর্বশেষ খবরঃ

নড়াইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র উদ্ধার ও গ্রেফতার ৩

নড়াইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র উদ্ধার ও গ্রেফতার ৩
নড়াইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র উদ্ধার ও গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার :: নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় তৈরি একটি শুটারগান, গুলি ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার ( ১০ মে ) গভীর রাত থেকে রোববার ( ১১ মে ) সকাল ৮টা পর্যন্ত উপজেলার পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়া পশ্চিম পাড়ার তিনটি বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে অংশ নেন।

আটক ব্যক্তিরা হলেন—পুরুলিয়া গ্রামের সুলতান শেখের ছেলে মোঃ আনিস শেখ (৫০), মৃত আব্দুর রাজ্জাকের ছেলে নাজিম উদ্দিন শেখ (৪৫), এবং মৃত এনামুল মোল্লার ছেলে মোঃ চঞ্চল মোল্যা (৪৫)।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি শুটারগান, কয়েক রাউন্ড গুলি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সেনাবাহিনীর এ ধরনের অভিযানে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে,অপরাধ দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে।

আরো খবর

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী
বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন