সর্বশেষ খবরঃ

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: নড়াইল ডিবি পুলিশের সফল অভিযানে পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ইয়াছিন আরাফাত ( ২৪ ),মোহাইমিন শেখ( ২৭) ও মোঃ সাকিব হোসেন( ২০) নামের তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ ইয়াছিন আরাফাত( ২৪) নড়াইল সদর থানাধীন আলাদতপুর গ্রামের লতিফ মোল্লার ছেলে, মোহাইমিন শেখ (২৭) লোহাগড়া থানাধীন কাশিপুর গ্রামের হৃদয় শেখ মাতব্বরের ছেলে ও মোঃ সাকিব হোসেন (২০) লোহাগাড়া থানাধীন কচুবাড়িয়া গ্রামের জাফর মন্ডলের ছেলে।

গত শুক্রবার (২৫ জুলাই )বিকাল নড়াইল জেলার সদর থানাধীন ৪ নং আউড়িয়া ইউনিয়নের সীমাখালী গ্রামস্হ রাসেল ব্রিজের পূর্ব পাশে থেকে তাদের আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান( পিপিএম )এর তত্ত্বাবধানে এসআই( নিঃ) মোঃ টিটু আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ঐ তিনজনকে গ্রেফতার করে।

এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার