সর্বশেষ খবরঃ

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

উজ্জ্বল রায়( নড়াইল )জেলা প্রতিনিধি : নড়াইল ডিবি পুলিশের অভিযানে দুইশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার। মোঃ আঃ রাজ্জাক (৪০) ও রাজ গাজী (২৭) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

গ্রেফতারকৃত মোঃ আঃ রাজ্জাক (৪০) নড়াইল সদর থানাধীন পৌরসভার দুর্গাপুর গ্রামের মোঃ সাহেব আলীর ছেলে ও রাজ গাজী (২৭) একই থানার মহিষখোলা গ্রামের মোহাব্বত গাজীর ছেলে।

শুক্রবার( ১৫ মে )নড়াইল জেলার সদর থানাধীন আউড়িয়া ইউনিয়নের মালিবাগ মোড় মোঃ সুমন হাসানের মোটর বাইক ওয়াশ দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই ( নিঃ) মোঃ সাব্বির শেখ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ আঃ রাজ্জাক( ৪০) ও রাজ গাজী ( ২৭) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে দুইশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

আরো খবর

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
দিনাজপুরে ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার -৩
দিনাজপুরে ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার -৩
বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি