সর্বশেষ খবরঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যশোরে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যশোরে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যশোরে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে খুলনা রেঞ্জ পুলিশের সকল ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের সাথে মাননীয় ইন্সপেক্টর জেনারেল( আইজিপি )চৌধুরী আবদল্লাহ আল-মামুন,বিপিএম ( বার ),পিপিএম মহোদয়ের বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২ জানুয়ারী ২০২৪খ্রিঃ) বিকালে যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়।এসময় মাননীয় আইজিপি মহোদয় দিকনির্দেশনা-মূলক বক্তব্য প্রদান করেন।

পরবর্তীতে তিনি উপস্থিত গণমাধ্যমের সাংবাদিকদের সাথেও মতবিনিময় করেন। তিনি বলেন আজকের সভা মূলত নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গৃহীত পদক্ষেপ নিয়েই।

আইজিপি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখছে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে কাজ করছে বাংলাদেশ পুলিশ।

তবে কেউ যদি নির্বাচনকে কেন্দ্র করে কোন প্রকার নাশকতা বা নির্বাচন বানচালের অপপ্রয়াস চালায় তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আগাম নাশকতার তথ্য প্রদানকারীকে পরিচয় গোপন রেখে ২০ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত পুলিশের পক্ষ হতে পুরস্কার দেওয়া হবে।

নির্বাচনকালীন সময়ে বাংলাদেশ পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীও একত্রে কাজ করবে। পরিশেষে তিনি যশোরবাসীসহ সমগ্র দেশের মানুষকে আগামী ৭ই জানুয়ারি নির্বাচনে নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে আসার জন্য আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের মাননীয় রেঞ্জ ডিআইজি জনাব মঈনুল হক, বিপিএম ( বার ),পিপি এম মহোদয়, যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম( বার ), পিপিএম মহোদয় সহ খুলনা রেঞ্জ পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগন।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন