সর্বশেষ খবরঃ

“দেশ গড়তে জুলাই পদযাত্রা” খাগড়াছড়িতে কর্মসূচির আগাম বার্তা এনসিপির

“দেশ গড়তে জুলাই পদযাত্রা" খাগড়াছড়িতে কর্মসূচির আগাম বার্তা এনসিপির
“দেশ গড়তে জুলাই পদযাত্রা" খাগড়াছড়িতে কর্মসূচির আগাম বার্তা এনসিপির

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি ) প্রতিনিধি :: জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে খাগড়াছড়িতে আগামীকাল সোমবার (২১ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’।

এই ঐতিহাসিক রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে রোববার (২০ জুলাই ) সকালে খাগড়াছি প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো ‘মিট দ্য প্রেস’, যেখানে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে এনসিপির দক্ষিণ অঞ্চল সংগঠক অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা জানান, “এক দফা আন্দোলনের আত্মত্যাগ ও ঐতিহ্যকে স্মরণ করতেই এ কর্মসূচি। আমরা আশা করি, রাজনৈতিক দল, প্রশাসন ও সংবাদমাধ্যম এই কর্মসূচিকে সফল করতে সহযোগিতা করবেন।”

তিনি জানান, জুলাই বিপ্লবের ঘোষক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাকবেন পদযাত্রার প্রধান অতিথি হিসেবে। তার সঙ্গে থাকবেন জাতীয় নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতৃবৃন্দ—সদস্য সচিব আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, নাসির উদ্দিন পাটোয়ারি ও আব্দুল হান্নান মাসুদ।

‘মিট দ্য প্রেস’-এ বক্তারা জানান, দুপুর ১২টায় খাগড়াছড়ি জেলা সদরে শুরু হবে পদযাত্রা, যা প্রমাণ করবে জনগণের শক্তিই পরিবর্তনের মূল চালিকাশক্তি।

এ সময় বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের কাছে শুধু অতীতের ঘটনা নয়—এটি ভবিষ্যতের দিকনির্দেশনা। এনসিপি জনগণের স্বার্থে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।”

মিট দ্য প্রেস অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপি যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মো. হারিচুর রহমান( রনি ), খাগড়াছড়ি জেলা সংগঠক বিপ্লব ত্রিপুরা,শাহ নেওয়াজ, আকলিমা আক্তার,সুবোধ চাকমা এবং জেলা কমিটির নেতৃবৃন্দ।

আরো খবর

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন