সর্বশেষ খবরঃ

দুমকীতে পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক আটক

দুমকীতে পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক আটক
দুমকীতে পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক আটক

জাকির হোসেন হাওলাদার(​ পটুয়াখালী )জেলা প্রতিনিধি :: পটুয়াখালী জেলার দুমকী উপজেলার লেবুখালী পায়রা সেতু টোল প্লাজা এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবকের নাম রোমান মোল্লা (৩৫)। এসময় তার হেফাজত থেকে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ( ২৪ নভেম্বর ২৫) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দুমকী থানা পুলিশের একটি আভিযানিক দল পায়রা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিলো। এসময় সন্দেহভাজন হিসেবে রোমান মোল্লাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার সঙ্গে থাকা ব্যাগে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা পাওয়া গেলে পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে আটক করে।

আটককৃত রোমান মোল্লা পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নের শ্যামচাঁদ গ্রামের হারুন মোল্লা এবং মিরজান বেগমের ছেলে।

​এ বিষয়ে দুমকী থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ জাকির হোসেন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে পায়রা সেতু এলাকায় চেকপোস্ট বসিয়ে ওই যুবককে গাঁজাসহ আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরো খবর

শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
খাগড়াছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
খাগড়াছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ