সর্বশেষ খবরঃ

দুমকিতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিল পিতা

দুমকিতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিল পিতা
দুমকিতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিল পিতা

জাকির হোসেন হাওলাদার( পটুয়াখালী )জেলা প্রতিনিধি :: পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, মাদকাসক্ত বখাটে ছেলেকে পুলিশে দিয়েছে তার অতিষ্ট বাবা।বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের সহায়তায় বখাটে ছেলেকে ধরে নিয়ে দুমকি থানায় পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমান হাওলাদার তার মাদকাসক্ত বখাটে ছেলে সোহাগ হাওলাদারকে( ২৩) স্থানীয় ইউপি সদস্য মোঃ আমিনুল ইসলাম ও বারেক মেম্বরসহ স্থানীয়দের সহায়তায় আটক করে দুমকি থানায় নিয়ে যায় এবং পুলিশের হাতে তুলে দেন।

উল্লেখ্য,মাদকাসক্ত বখাটে ছেলে সোহাগের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। চুরি,ছিনতাই,সন্ত্রাসী কার্যকলাপ, স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের উত্যক্তসহ নানা অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ে।পিতা-মাতার অবাধ্য ছেলে সোহাগের অত্যাচারে সবাই অতিষ্ঠ হয়ে ওঠায় বাধ্য হয়ে তার বাবা স্থানীয়দের সহায়তা চায়।

বুধবার রাতে চুরির উদ্দেশ্যে একই গ্রামের প্রতিবেশী জুলাই ২৪ যোদ্ধা শহীদ জসিম হাওলাদারের বাড়িতে ঘড়ের দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে। বিষয়টি তার পিতা মিজানুর রহমানকে জানালে স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম বারেকসহ স্থানীয়দের সহায়তায় বিভিন্ন স্থানে খুঁজে অভিযুক্ত সোহাগকে ধরে ফেলে এবং দুমকি থানায় নিয়ে গিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে দেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,সোহাগকে চুরির মামলায় কারা হেফাজতে প্রেরণ করা হয়েছে।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন