সর্বশেষ খবরঃ

দুমকিতে পুলিশের হাতে গাঁজাসহ দুই যুবক আটক

দুমকিতে পুলিশের হাতে গাঁজাসহ দুই যুবক আটক
দুমকিতে পুলিশের হাতে গাঁজাসহ দুই যুবক আটক

জাকির হোসেন হাওলাদার (পটুয়াখালী) প্রতিনিধি :: পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, ৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার ( ৮ অক্টোবর ২০২৫ ) রাত সাড়ে আটটার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়রা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ৯নং ওয়ার্ডের মৃত আলতাফ মৃধার পুত্র মোঃ রুবেল মৃধা ( ৩১) ও একই ওয়ার্ডের মোঃ জাফর ফকিরের পুত্র মোঃ মিরাজ ( ২৬)। অভিযানে নেতৃত্ব দেন দুমকি থানার এসআই ( নিঃ) মোঃ সজিব হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬( ১ ) এর ১৯( ক ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে দুমকি থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, আটক দুই আসামিকে বৃহস্পতিবার ( ৯ অক্টোবর ) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন