সর্বশেষ খবরঃ

দুমকিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

দুমকিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
দুমকিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

জাকির হোসেন হাওলাদার( পটুয়াখালী ) জেলা প্রতিনিধি :: পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়,মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া পরিচালনা কমিটির আয়োজনে ৩ দিন ব্যাপী ৫২ তম বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।‎

মঙ্গলবার ( ২৩সেপ্টেম্বর )সকাল ১০টায় দুমকি উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক।‎‎

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম সফিকুল ইসলাম,ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেন খান, সদস্য মোঃ আসলাম হাওলাদার,মোঃ বশিরুল আলম,মোঃ সাইফুল ইসলাম পাভেল প্রমুখ।‎ এসময় উপজেলার ৪৬টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ক্রীড়া শিক্ষক এবং প্রতিযোগী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বালক বড় ও মধ্যম,বালিকা বড় ও মধ্যম প্রতিযোগিদের মধ্যে ১৮ টি ইভেন্টে উপজেলা পরিষদের দুটি পুকুরে সাঁতার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে বিকেল ৩টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।‎

উল্লেখ্য বুধ ও বৃহস্পতিবার দলীয় খেলা ফুটবল বালক,বালিকা এবং দাবা বালক বালিকাদের উপজেলা পরিষদ মাঠ ও সরকারি জনতা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার