সর্বশেষ খবরঃ

দুমকিতে আড়াই লাখ মিটার জাল জব্দ ও ১৩ জেলের কারাদণ্ড

দুমকিতে আড়াই লাখ মিটার জাল জব্দ ও ১৩ জেলের কারাদণ্ড
দুমকিতে আড়াই লাখ মিটার জাল জব্দ ও ১৩ জেলের কারাদণ্ড

জাকির হোসেন হাওলাদার(পটুয়াখালী )জেলা প্রতিনিধি :: ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় ১৩ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গত ৪ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে এসব শাস্তি দেওয়া হয়। অভিযানে মোট ১৪ জন জেলেকে আটক করা হয়,তাদের মধ্যে কিশোর কাইয়ুম( ১৪) নামের এক জেলেকে বিশেষ মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন আঃ সোবহান (৫৫),সোরাপ মৃধা (৫২),মনির হোসেন (৪০),কাইয়ুম ফরাজী (২৫), সোহেল মৃধা (৪৫), জালাল তালুকদার (৫০), সোহাগ হাং (৩২), সাগর হাং (২৪), কাদের গাজী (৫৬), সবুজ শরীফ (৫০), ছালাম সিকদার (৫৫) ও মাহবুব তালুকদার (৩৫)।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১০ দিনে উপজেলার পায়রা, পান্ডব, ও লোহালিয়া নদীতে টানা অভিযানে প্রায় আড়াই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য কয়েক লাখ টাকা। এ সময় ১০টি মাছ ধরার নৌকাও জব্দ করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন,”মা-ইলিশ সংরক্ষণে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন ভাঙলে কোনো ছাড় দেওয়া হবে না।” স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা বলেন, মা-ইলিশ রক্ষায় সরকার যে উদ্যোগ নিয়েছে,তা সফল করতে সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন