সর্বশেষ খবরঃ

দুই রেকর্ড গড়লেন ভারতের পেসার আরশদীপ

দুই রেকর্ড গড়লেন ভারতের পেসার আরশদীপ
ছবি সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন ভারতের পেসার আরশদীপ সিং। ৪ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে ৪টি উইকেট নেন। গড়েন দুই-দুটি রেকর্ড।

এদিন ইনিংসের প্রথম বলেই উইকেট নেন আরশদীপ। এর মধ্য দিয়ে ভারতের প্রথম কোনো বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনিংসের প্রথম বলেই উইকেট শিকারের রেকর্ড গড়েন তিনি।

তার আগে ৮ বিশ্বকাপে এই রেকর্ড গড়তে পারেননি ভারতের কোনো বোলার। আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইনিংসের প্রথম বলেই তিনি এলবিডব্লিউ করেন যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ব্যাটসম্যান শায়ান জাহাঙ্গীরকে।

নিজের ৪ ওভারের স্পেলে মাত্র ৯ রান দিয়ে ৪টি উইকেট নেন আরশদীপ। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় কোনো বোলারের সেরা বোলিং ফিগার। তার আগে ২০১৪ বিশ্বকাপে রবীচন্দ্রন অশ্বিন ৩.২ ওভার বল করে ১১ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। সেটা ছিল এতোদিন বিশ্বকাপে ভারতীয় কোনো বোলারের সেরা বোলিং। আজ সেটাকে পেছনে ফেললেন আরশদীপ।

এবারই প্রথম ভারতীয় কোনো বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ওভার বল করে ১০ রানের কম দিলেন তিনি। তার দুর্দান্ত বোলিংয়ে ভারত যুক্তরাষ্ট্রকে ৮ উইকেট হারিয়ে ১১০ রানের বেশি করতে দেয়নি।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার