সর্বশেষ খবরঃ

দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন শতাধিক মানুষ

দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন শতাধিক মানুষ
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন শতাধিক মানুষ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর জন্য সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলার কবাখালী ইউনিয়নের হাজাছড়া জোড়া ব্রিজ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প পরিচালিত হয়।মেডিকেল ক্যাম্পে নারী, শিশু ও প্রবীণসহ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণ করেন।

ক্যাম্পটির আয়োজন করে দীঘিনালা সেনা জোনের ০৪ ইবি ‘বেবী টাইগার্স’। ক্যাম্প পরিচালনা করেন সেনানিবাসের আরএমও ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি। জোন অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুক পিএসসি-র নির্দেশনায় এ কার্যক্রম সম্পন্ন হয়।

চিকিৎসা কার্যক্রম চলাকালে ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি বলেন, “পাহাড়ি অঞ্চলের অনেক মানুষ ন্যূনতম স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত হন। তাঁদের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে সেনাবাহিনী সবসময় কাজ করছে। এই ধরনের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ পাচ্ছেন। ভবিষ্যতেও সেনাবাহিনী এ উদ্যোগ অব্যাহত রাখবে।”

মেডিকেল ক্যাম্পে আসা হাজাছড়া জোড়া ব্রিজ এলাকার প্রবীণ বাসিন্দা বুদ্ধ কুমার চাকমা (৭৫) বলেন, “আমি দীর্ঘদিন ধরে জ্বর ও হাঁপানিতে ভুগছি। এত সহজে চিকিৎসা পাওয়া আমাদের জন্য বড় স্বস্তি। সেনাবাহিনী শুধু চিকিৎসা দিচ্ছে না, আমাদের প্রতি মানবিক দায়িত্বও পালন করছে।”

ক্যাম্পে উপস্থিত ছিলেন কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান,স্থানীয় হেডম্যান,কার্বারী ও গণমাধ্যমকর্মীরা।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন