সর্বশেষ খবরঃ

দিনাজপুরের ফাইভ স্টার ব্রিকসকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

দিনাজপুরের ফাইভ স্টার ব্রিকসকে ভ্রাম্যমান আদালতে জরিমানা
প্রতিকী ছবি

চন্দন মিত্র( দিনাজপুর )জেলা প্রতিনিধি:: বুধবার( ৪ ডিসেম্বর-২০২৪ )পরিবেশ অধিদপ্তর,দিনাজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ও পার্বতীপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় পার্বতীপুর উপজেলার ১ টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মোঃ রুনায়েত আমিন রেজা।

উক্ত মোবাইল কোর্ট অভিযানে অনুমোদন ব্যতীত মাটি সংগ্রহ করাসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ ) আইন, ২০১৩ ( সংশোধিত ২০১৯ ) এর বিভিন্ন ধারা লংঘন করায় পার্বতীপুর উপজেলার সুলতানপুরস্থ মেসার্স ফাইভ স্টার ব্রিকস এর স্বত্বাধিকারী মোঃ নজরুল ইসলামের ইট ভাটায় ১,০০,০০০/-( এক লক্ষ টাকা ) অর্থদণ্ড আরোপ এবং নগদ আদায় করা হয়।

মোবাইল কোর্টে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন পার্বতীপুর থানা পুলিশ৷ অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের সকল কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরিবেশের সুরক্ষার এরূপ কার্যক্রম চলমান থাকবে।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি