সর্বশেষ খবরঃ

দিনাজপুরে ৬০কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ

দিনাজপুরে ৬০কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ
দিনাজপুরে ৬০কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ

চন্দন মিত্র (দিনাজপুর) প্রতিনিধি:: আসন্ন ঈদকে সামনে রেখে দিনাজপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে চিরীরবন্দর উপজেলায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

বুধবার(১৮ মার্চ) রাত পৌনে নয়টায় চিরিরবন্দর উপজেলার ৭ নং আউলিয়াপুকুর ইউনিয়নের মাঝিনা এলাকার চিবুক মন্দিরগামী সড়কের মাথায় গাঁজাসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

বুধবার রাতে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম বলেন ঈদকে সামনে রেখে মাদক কারবাড়িদের দৌরাত্ম ঠেকাতে পুলিশ সুপারের মাদক নির্মূলে জিরো টলারেল নীতি বাস্তবায়নের চলমান প্রক্রিয়ায় চিরিরবন্দর থানার এসআই ( নিরস্ত্র ) মোঃ আব্দুল ওহাবের নেতৃত্বে একটি দল মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি কাভার্ড ভ্যান (রেজি: চট্টগ্রাম মেট্রো-ড-১১-২৪১৫) দিনাজপুর থেকে গাঁজা নিয়ে চিরিরবন্দরের দিকে আসছে।

এ তথ্যের ভিত্তিতে পুলিশ মাদারগঞ্জ ব্রিজ এলাকায় অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ির গতিপথ পরিবর্তন করে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিলে মাঝিনা এলাকার চিবুক মন্দিরগামী সড়কের মাথায় কাভার্ড ভ্যান ফেলে রেখে চালক দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে গাড়িটি তল্লাশি করে ৩টি বস্তার মধ্যে কসটেপ দিয়ে মোড়ানো ২০টি প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটের ওজন ৩ কেজি করে মোট ৬০ কেজি গাঁজা জব্দ করা হয়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোহাঃ মাহমুদুন নবী জানায়, উদ্ধারকৃত গাঁজা ও ব্যবহৃত কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরো খবর

কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান