সর্বশেষ খবরঃ

দিনাজপুরে ৬টি আসনের ৫টিতে ধানের শীষ ও ১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

দিনাজপুরে ৬টি আসনের ৫টিতে ধানের শীষ ও ১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়
দিনাজপুরে ৬টি আসনের ৫টিতে ধানের শীষ ও ১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়
চন্দন মিত্র( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনের ৫টিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ১টি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।
বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠ ও সুন্দরভাবে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
ভোট গণনা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোটের ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ ( বীরগঞ্জ ও কাহারোল ) আসনে ৬২ হাজার ১ ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম।
নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৪৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মতিউর রহমান পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৪৮৮ ভোট।
দিনাজপুর-২ আসনে আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তিনি পেয়েছেন ৭৭ হাজার ৯শ ৫৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ ( অবঃ) মাওলানা এ কে এম আফজালুল আনাম পেয়েছেন আটষট্টি হাজার নয়শ একান্ন ভোট। দিনাজপুর-২ আসনে এবার সবচেয়ে কম ভোট পেয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের হারিকেন প্রতীকের প্রার্থী—তিনি পেয়েছেন তিনশ ছিয়াত্ত ভোট।
দিনাজপুর-৩ সদর আসনে বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম ১ লক্ষ ৪৪ হাজার ৬শ ৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। ভোট গণনার চূড়ান্ত ফলাফলে ধানের শীষের প্রার্থী এগিয়ে থাকায় তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মঈনুল আলম পেয়েছেন এক লক্ষ ছত্রিশ হাজার দুইশ ঊনচল্লিশ ভোট। এরপর জাতীয় পার্টির আহমেদ শফি রুবেল পেয়েছেন নয় হাজার আটশ আটত্রিশ ভোট। এবার সবচেয়ে কম ভোট পেয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের হারিকেন প্রতীকের প্রার্থী—তিনি পেয়েছেন দুইশ চৌদ্দ ভোট।
দিনাজপুর ৪ আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন শান্তিপুর্ণভাবে সমাপ্ত হয়েছে। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া ১ লক্ষ ৬৮ হাজার ৮১১ ভোট পেয়ে ৩৮ হাজার ৯০৮ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত দাঁড়িপাল্লার প্রার্থী আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন মোল্লা ১ লক্ষ ২৯ হাজার ৯০৩ ভোট পেয়েছেন।
দিনাজপুর-৬ আসনের বহুল প্রতীক্ষিত নির্বাচনের ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী এ জেড এম জাহিদ হোসেন বিপুল ভোটে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এ জেড এম জাহিদ হোসেন মোট ১ লাখ ৯৬ হাজার ৫৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনওয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৭৭৭ ভোট। ১৯৯টি ভোটকেন্দ্রের প্রাপ্ত প্রাথমিক ফলাফলের ভিত্তিতে এ তথ্য জানা গেছে।
দিনাজপুর-৫ আসনে তালা মার্কার স্বতন্ত্র প্রার্থী আলহাজ এ জেড এম রেজওয়ানুল হক জয়লাভ লাভ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঘোষিত ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৬৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি ) শাপলা কলির প্রার্থী মোঃ আব্দুল আহাদ পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৪৮ ভোট। প্রাপ্ত ৪৭০২ ভোটের ব্যবধানে তালা প্রতীক বিজয়ী হয়েছে।

আরো খবর

শার্শায় জামায়াতে ইসলামীর মাওলানা আজিজুর রহমান বিজয়ী
শার্শায় জামায়াতে ইসলামীর মাওলানা আজিজুর রহমান বিজয়ী
নড়াইলে বিল থেকে মরদেহ উদ্ধার
নড়াইলে বিল থেকে মরদেহ উদ্ধার
দিনাজপুরে ৬টি আসনের ৫টিতে ধানের শীষ ও ১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়
দিনাজপুরে ৬টি আসনের ৫টিতে ধানের শীষ ও ১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়
খুলনা-৪ আসনে ধানের শীষ প্রার্থী আজিজুল বারী হেলাল বিজয়ী
খুলনা-৪ আসনে ধানের শীষ প্রার্থী আজিজুল বারী হেলাল বিজয়ী
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী
যশোরের ৬ আসনের ৫ টিতে দাড়িপাল্লা ও ১টিতে ধানের শীষের জয়
যশোরের ৬ আসনের ৫ টিতে দাড়িপাল্লা ও ১টিতে ধানের শীষের জয়
উৎসব মুখর পরিবেশেই শার্শার ১শত দুই ভোট কেন্দ্রের ভোট গ্রহণ সম্পন্ন
উৎসব মুখর পরিবেশেই শার্শার ১শত দুই ভোট কেন্দ্রের ভোট গ্রহণ সম্পন্ন
নড়াইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং
নড়াইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং