
চন্দন মিত্র ( দিনাজপুর )জেলা প্রতিনিধি :: দিনাজপুরে পূজার্চনা,ধর্মীয় ভাবঘামবীর্য এবং আনন্দ ও উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
শুক্রবার( ৪আগষ্ট )বিকাল ৩টায় দিনাজপুর জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে বাসুনিয়াপট্রি দুর্গা মন্দির প্রাঙ্গনে জন্মাষ্টমীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রমের বিভান্মা নন্দজী মহারাজ ।সেখান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে মডার্ন মোড়, লিলি মোড়,ভুটিবাবুর মোড়,মালদাহ পট্টি হয়ে বাসুনিয়াপট্রিতে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন উদ্দিন মন্ডল বকুল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক উওম কুমার রায়,পৌর আহবায়ক নিপুন দাস।
মহারাজ বিভাত্ম নন্দজী মহারাজ আলোচনা সভায় রাখা বক্তব্যে বলেন, আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উর্বর ভূমি। এখানে ধর্ম যার যার, উৎসব সবার—এই মন্ত্রে দীক্ষিত হয়ে আমরা যুগ যুগ ধরে একসঙ্গে বসবাস করে আসছি। শ্রীকৃষ্ণের আদর্শ আমাদের হৃদয়ে ধারণ করে সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে হবে।
জন্মাষ্টমী উপলক্ষে দিনব্যাপী অন্যান্য কর্মসূচি মধ্যে রয়েছে আলোচনা সভা,পুরষ্কার বিতরণী,ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ ও সান্ধ্যকালীন পূজার মধ্যে দিয়ে জন্মাষ্টমীর কার্যক্রম। এমনটি জানিয়েছেন আয়োজক কমিটি।