সর্বশেষ খবরঃ

দিনাজপুরে রেলওয়ের গণ শুনানি

দিনাজপুরে রেলওয়ের গণ শুনানি
দিনাজপুরে রেলওয়ের গণ শুনানি

চন্দন মিত্র( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: যাত্রীসেবা,ট্রেন পরিচালনা,স্টেশন ব্যবস্থাপনসহ অবকাঠামোগত সমস্যা নিরসনে দিনাজপুরে রেলওয়ের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার( ৭জানুয়ারি )সকাল ১১টায় বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের বিভাগীয় প্রকৌশলী ও বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপনার আয়োজনে দিনাজপুর রেলওয়ে স্টেশনের ১নং প্ল্যাটফর্মে গণশুনানি অনুষ্ঠিত হয়।

দিনাজপুর রেলওয়ে প্ল্যাটফর্মে আয়োজিত এ গণশুনানিতে সাধারণ যাত্রী, গণমাধ্যম কর্মী,শিক্ষক প্রতিনিধি,শিক্ষার্থী, বুদ্ধিজীবী ও দিনাজপুরের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা। সভাপতিত্ব করেন বিভাগীয় প্রকৌশলী, বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের মোঃ শিপন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী লালমনিরহাট বিভাগীয় কমান্ড্যান্ট মোঃ মোরশেদ আলম।এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুজ্জামান,

ডিভিশনাল ইলেকট্রিক ইঞ্জিনিয়ার শেখ ফরিদ,সহকারী কমার্শিয়াল অফিসার জাহাঙ্গীর আলম এবং স্টেশন সুপারিন্টেন্ডেন্ট এ.বি.এম জিয়াউর রহমানসহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

গণশুনানিতে যাত্রীসেবা উন্নয়ন,ট্রেন পরিচালনা,স্টেশন ব্যবস্থাপনা ও অবকাঠামোগত সমস্যাসহ বিভিন্ন বিষয়ে উপস্থিত জনসাধারণ তাদের মতামত ও অভিযোগ তুলে ধরেন।রেলওয়ে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ