সর্বশেষ খবরঃ

দিনাজপুরে বড়াইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিফর্ম বিতরণ

শিক্ষার্থীদের ইউনিফর্ম বিতরণ
শিক্ষার্থীদের ইউনিফর্ম বিতরণ

চন্দন মিত্র (দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: দিনাজপুর সদর উপজেলার ৮নং শঙ্করপুর ইউনিয়নের বড়ইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।

সোমবার ( ২২সেপ্টেম্বর )দুপুর ১টায় বিএনপি নেতা ও সমাজসেবক এবং ৮নং শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রথী নুরুল আলম সরকার নূরের সার্বিক সহযোগিতা ও আয়োজনে শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ৯০জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ইউনিফর্ম বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার রতন চন্দ্র সরকার।

বড়াইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রশিদুল ইসলামের সভাপতিত্বে সরকারদীঘি কওমি মাদ্রাসার সহকারী শিক্ষক আলমগীর হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার রতন চন্দ্র সরকার বড়াইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধিতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন শিশুদের স্কুলমুখী করার ও শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টিতে স্কুল ইউনিফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরএই মহতী উদ্যোগের জন্য তিনি বিএনপি নেতা ও সমাজ সেবক নুরল আলম সরকারকে ধন্যবাদ জানান। স্কুল ইউনিফর্মের পাশাপাশি তিনি শিক্ষার্থীদের জুতা সরবরাহ করার জন্য অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেন।

বিএনপি নেতা ও সমাজসেবক নুরুল আলম সরকার শিক্ষার্থীদের ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠানে রাখা বক্তব্যে বলেন,এক শিক্ষার্থীর পরনের পোশাক দেখে তাঁকে জিজ্ঞেস করলে সে বলে টাকা নাই তাই বাবা পোশাক কিনে দিতে পারে নাই ।এই কথা শুনার পর হৃদয়কে স্পর্শ করে ,যার কারণে এই উদ্যোগ গ্রহণ করেছি।

এসময় বিশেষ ও আমন্ত্রিত অথিতিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বড়াইপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মিনারা খাতুন,মোঃ ফজলেনুর,মোঃ আব্দুস খালেক প্রমুখ।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ