
চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: দিনাজপুরের বোচাগঞ্জে পায়ের রগ কেটে স্বামীকে নির্মমভাবে হত্যা করেছে সাবেক স্ত্রী। এ ঘটনায় সাবেক স্ত্রী মোছাঃ শিল্পিকে আটক করেছে পুলিশ। সোমবার ( ১৫জুন ) দিবাগত রাতে দিনাজপুরের বোঝাগঞ্জ উপজেলায় এ ঘটনাটি ঘটে।
নিহত মোস্তাফিজুর রহমান বোচাগঞ্জ উপজেলার বিশিষ্ট শিল্পপতি জহুরা অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোঃ আব্দুল হান্নানের ছোট ভাই এবং ডি এন এ অটো রাইস মিলের স্বত্বাধিকারী।
স্থানীয় তথ্যমতে জানা যায় ,এর আগেও মোস্তাফিজুর রহমানের ওপর একাধিকবার শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছিল সাবেক স্ত্রী মোছাঃ শিল্পীর বিরুদ্ধে । তবে এবার সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে বোচাগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে।
এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) বিষয়টি নিশ্চিত করে বলেন বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামীর হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক স্ত্রী মোসাঃ শিল্পীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে,ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।