সর্বশেষ খবরঃ

দিনাজপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি অব্যাহত

দিনাজপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি অব্যাহত
দিনাজপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি অব্যাহত

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি ::  অভিন্ন চাকুরি বিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মিত করনের দাবীতে দেশব্যাপী পল্লী বিদ্যুত সমিতির চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ দ্বিতীয় দিনেও দিনাজপুর পল্লী বিদ্যুত সমিতিতে কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন।

মঙ্গলবার (২জুলাই ) দিনাজপুর পল্লী বিদ্যুত সমিতির প্রধান কার্যালয়ে দ্বিতীয় দিনে কর্ম বিরতি রেখে দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলনে অংশগ্রহণ করেন পল্লী বিদ্যুত সমিতি খানসামা জোনাল অফিসের এজিএম মোঃ ইফতেখার আহমেদ, সদর দপ্তরের এজিএম আনোয়ার হোসেন,বিরল জোনাল অফিসের এজিএম আব্দুল লতিফ, গোদাগাড়ী সাব জোনাল অফিসের এজিএম আব্দুল খালেক, সদর দপ্তরের এজিএম ( অর্থ ) তারেকুজ্জাম,চিরিরবন্দর জোনাল অফিসের এজিএম ইসরাত সুলতানা,সদর দপ্তরের জুনিয়র প্রৌকশলী আব্দুল হালিমসহ পল্লী বিদ্যুত সমিতির সকল জোনাল ও সাব জোনাল অফিসের চুক্তিভিত্তিক,নিয়মিত ও অনিয়মিত কর্মকর্তা কর্মচারীরা।

এসময় বক্তারা বলেন দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের স্বেচ্ছাচারিতার কারনে একদিকে যেমন গ্রাহক প্রতারিত হচ্ছে,অন্যদিকে আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। বৃটিশরা আমাদের শোষন করে চলে গিয়েছে,কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ড আমাদের ৪৭বছর ধরে শোষন করে চলছে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আগ্রাসী মনোভাবের কারনে পল্লী বিদ্যুত সমিতির কত কর্মকর্তা ওএসডি হয়েছে,চাকুরি থেকে বরখাস্ত হয়েছে,কতজন চাকুরি হারিয়েছে। অভিন্ন চাকুরি বিধির কারনে কতজন অকালে প্রান হারিয়েছে। অথচ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কোন ভ্রুক্ষেপই নেই।

বার বার আন্দোলন করেও আমাদের যৌক্তিক দাবিগুলো পুরনের করছে না তারা।একই প্রতিষ্ঠানে দৈত নীতি ও বৈষম্য আমরা কখনোই মেনে নেবো না।

দুই দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী একতাবদ্ধ হয়ে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার দৃঢ় মনোভাব ব্যক্ত করেন পল্লী বিদ্যুত সমিতি ১এর সকল কর্মকর্তা ও কর্মচারী।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী