সর্বশেষ খবরঃ

দিনাজপুরে ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার -৩

দিনাজপুরে ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার -৩
দিনাজপুরে ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার -৩

চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: দিনাজপুরে অনলাইন জুয়া পরিচালনা এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে পর্নোগ্রাফি সংরক্ষণ, সরবরাহ ও বিজ্ঞাপন প্রচারের অভিযোগে ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা( ডিবি ) পুলিশ।

দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসার দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্ ) মোঃ আনোয়ার হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবির অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ডিবি সূত্রে জানা যায়, বীরগঞ্জ থানার মামলা নং-১২,তারিখ ১১ মার্চ ২০২৬, জিআর নং-৩৯/২৬ এর তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে মঙ্গলবার ( ১৩ মে )রাত ৯টা ৩৫ মিনিটে কাহারোল থানার বলেয়া এলাকার নিজ বাড়ি থেকে গীতারাম রায় ( ৩২ ) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে রাত ১০টা ৫ মিনিটে কাহারোল থানাধীন বলেয়া বাজারের “মেসার্স মুবাশশির ট্রেডার্স”-এর সামনে থেকে রনি হোসেন (৩৪) নামে আরও এক আসামিকে আটক করা হয়। এ সময় অনলাইন ক্যাসিনো জুয়া ও পর্নোগ্রাফি প্রচারের কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

অপর এক অভিযানে একই দিন রাত ১০টা ৩৫ মিনিটে কাহারোল উপজেলার ২নং রসূলপুর ইউনিয়নের বলেয়া হাট এলাকায় অভিযান চালিয়ে মোঃ জাহাঙ্গীর আলম ( ৩৫) নামে আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন ক্যাসিনো জুয়া পরিচালনা ও অবৈধ মানি ই-ট্রানজেকশনের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে কাহারোল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।

আরো খবর

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
দিনাজপুরে ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার -৩
দিনাজপুরে ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার -৩
বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক