সর্বশেষ খবরঃ

দিনাজপুরে জাতীয় গৃহায়ন র্কতৃপক্ষের উপসহকারী প্রৌকশলী গ্রেফতার

দিনাজপুরে জাতীয় গৃহায়ন র্কতৃপক্ষের উপসহকারী প্রৌকশলী গ্রেফতার
দিনাজপুরে জাতীয় গৃহায়ন র্কতৃপক্ষের উপসহকারী প্রৌকশলী গ্রেফতার

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: রিভাইজড প্লান অনুমোদন,খন্ড জমি বরাদ্দ ও প্লটের বানিজ্যিক অনুমোদনে ঘুষ গ্রহনের অভিযোগে জাতীয় গৃহায়ন কতৃপক্ষ দিনাজপুর কার্যালয়ের উপসহকারী প্রৌকশলী মুহাম্মদ মোর্শেদ আলমকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন ( দুদক )।

সোমবার ( ৪মার্চ ) বিকাল চারটায় দুর্নীতি দমন কমিশন দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নুর আলম ও তদন্তকারী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে একটি এনফোরসম্যান্ট টিম উপসহকারী প্রৌকশলী মুহাম্মদ মোর্শেদ আলমকে গ্রেফতার করে।

দুর্নীতি দমন কমিশন দিনাজপুর কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে একটি সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন দিনাজপুর কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেনের পরিচালনায় অত্র কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নুর আলমের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুর কার্যালয়ে অভিযান চালায় ।

রিভাইজড প্লান অনুমোদন,খন্ড জমি বরাদ্দ ও বানিজ্যিক অনুমোদনের জন্য উপসহকারী প্রৌকশলী মুহাম্মদ মোর্শেদ আলম ঘুষ বাবদ দেড় লাখ টাকা অভিযোগকারীর নিকট থেকে গ্রহণ করলে দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযানকালে তা তার অফিস কক্ষ হতে উক্ত ঘুষের টাকা ও রেকর্ডপত্র জব্দ করে এবং অভিযুক্ত ব্যক্তিকে নির্বাহী প্রৌকশলীর হেফাজতে দেয়া হয় ।

পরবর্তীতে দুদক দিনাজপুর কার্যালয় রেকর্ডপত্র যাচাইবাচাই করে একটি সরাসরি মামলার সুপারিশ করে কমিশনে প্রতিবেদন দাখিল করলে কমিশন মামলার অনুমোদনপত্র প্রেরন করেন।

এর প্রেক্ষিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুর কার্যালয়ের উপসহকারী প্রৌকশলী মুহাম্মদ মোর্শেদ আলমের বিরুদ্ধে একটি মামলা রুজু করে সোমবার বিকেলে তাকে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয় ।

আরো খবর

টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান