সর্বশেষ খবরঃ

দিনাজপুরে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার-২

দিনাজপুরে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার-২
দিনাজপুরে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার-২

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সিসি ফুটেজ দেখে আসামী শনাক্ত করে ঘটনার সাথে জড়িত দুই ছিনতাইকারীকে ২৮মার্চ দিনাজপুর শহরের শেখপুড়া রেলঘুন্টি এলাকা থেকে আটক করা হয় ।

আটককৃতরা হলেন দিনাজপুর সদরের শেখপুরা রেলঘুন্টি এলাকার মোঃ আব্দুর রহমানের ছেলে মোঃ আসাদুজ্জামান আকাশ ( ২২) এবং আব্দুল মান্নানের ছেলে মোঃ জুয়েল ( ২২)।

আটককৃতদের দেয়া স্বীকারোক্তি ও সোনা গলানো কারিগরের দেয়া তথ্য অনুযায়ী দিনাজপুর চকবাজার শীষ মহল সোনার দোকান থেকে ছিনতাইকৃত সোনার চেইনের গলিত সোনা এবং আসামীদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি ১৫০সিসি কালো রংয়ের জিক্সার মোটর সাইকেল সোনা বিক্রির নগদ ৩০হাজার টাকা এবং ছিনতাইয়ের সময় আসামীদের পরনে থাকা একটি আকাশী ও লাল রঙের হাফ হাতা টি শার্ট উদ্ধার করা হয় ।

শুক্রবার ( ২৯মার্চ )সকাল ১১টায় দিনাজপুর কোতোয়ালি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন ।

গত ২৬মার্চ মোছা আরিফা ইসলাম নামে এক নারী অটোযোগে যাবার সময় দিনাজপুর শহরের বাসুনিয়াপট্রি পার্টি সেন্টারের সামনে মোটর সাইকেল যোগে দুই ছিনতাইকারী তার গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে চলে যায় ।এ ঘটনায় সে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি এজাহার দাখিল করলে ২৮তারিখে অভিযানে নামে পুলিশ।

ঘটনাস্থলের সিসি ফুটেজ সংগ্রহ করে আসামী শনাক্ত করে ২৮ মার্চ আসামীদের দিনাজপুর শেখপুড়া রেলঘুন্টি এলাকা থেকে আটক করা হয় ।এরপর তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী  দিনাজপুর চকবাজার এলাকার শীষ মহল থেকে ৬আনা ৩রতি ওজনের গলিত সোনা উদ্ধার করা হয় ।

আটকৃত আসামীরদের আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে বলে আরো জানান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩