সর্বশেষ খবরঃ

দিনাজপুরে ইটভাটায় অভিযানকালে শ্রমিকের হামলায় পুলিশসহ আহত ৬

দিনাজপুরে ইটভাটায় অভিযানকালে শ্রমিকের হামলায় পুলিশসহ আহত ৬
দিনাজপুরে ইটভাটায় অভিযানকালে শ্রমিকের হামলায় পুলিশসহ আহত ৬

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুর চিরিরবন্দরে অবৈধ ইটভাটায় অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের গাড়ি ভাঙচুড় ও পুলিশের উপর হামলা চালিয়েছে ইট ভাটার শ্রমিকরা।

এ ঘটনায় পুলিশসহ মোট ৬জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব সাইতাঁড়া গ্রামের এমএইচ ইটভাটায় এ ঘটনা ঘটে।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইটভাটায় অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের গাড়ি ভাঙচুর করার ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে।

চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) এ কে এম শরীফুল হক বলেন, পূর্ব সাইতাঁড়া গ্রামে অবৈধ ইটভাটায় অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিমের ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি বলেন, আমরা কয়েক দিন ধরে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করছি।

চিরিরবন্দর উপজেলার পূর্ব সাইতাঁড়া গ্রামের এমএইচ নামের একটি ইটভাটায় গিয়ে প্রথমে কাগজপত্র দেখাতে বলি। তারা কোনো কাগজপত্র দেখাতে না পারলে চার লাখ টাকা জরিমানা ও ভাটা গুঁড়িয়ে দেওয়ার সময় অতর্কিতভাবে ভাটার ইট দিয়ে ঢিল মারে ভাটায় কর্মরত শ্রমিকরা।এ সময় পরিবেশ অধিদপ্তরের একটি গাড়ি ভাঙচুর করে তারা।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ