সর্বশেষ খবরঃ

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার ৬৭ শতাংশঃ হলিল্যান্ড কলেজের ভালো ফলাফল

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার ৬৭ শতাংশঃ হলিল্যান্ড কলেজের ভালো ফলাফল
দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার ৬৭ শতাংশঃ হলিল্যান্ড কলেজের ভালো ফলাফল

চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধ :: দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাশের হার ৬৭ শতাংশ।তবে পিছিয়ে নেই দিনাজপুরের হলিল্যান্ড কলেজ।পাশের হার শতকরা ৯১.৩৬। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে জিপিএ ৫ পেয়েছে ১৫ হাজার ৬২ জন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মীর সাজ্জাদ আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে অংশ নেয় মোট ১ লক্ষ ৮৫ হাজার ৬৭ জন , পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১ লক্ষ ২২ হাজার ১৪৬ জন। পাশের হার ৬৭.০৩ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৬৯.৭৮ এবং ছাত্রদের পাশের হার ৬৪.৩৮ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১৫ হাজার ৬২ জন।

উল্লেখ্য দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আটটি জেলা থেকে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ২৭৮২টি শিক্ষা প্রতিষ্ঠান, পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ২৮০ টি।দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে হলিল্যান্ড কলেজে পাশের হার শতকরা ৯১.৩৬।মোট পরীক্ষার্থী ৮২।এর মধ্যে জিপিএ ৫পেয়েছে ১৬জন ।

হলিল্যান্ড কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান বলেন ইতিপূর্বে পরীক্ষার খাতা ও পাশের হারে উদারতা দেখানো হয়েছিল।এবারের যে ফলাফল এটাই প্রকৃত রেজাল্ট।এর পাশাপাশি ৮ম ও ৯ম শ্রেণীতে শর্ট সিলেবাসে পড়াশুনা করাও এর প্রভাব পড়েছে এবারের রেজাল্টে।

হলিল্যান্ড কলেজের পরিচালক সালাউদ্দিন খোকন বলেন এসএসসিতে সারাদেশের যে ফলাফল ,তাঁর সাথে প্রতিযোগিতায় আমরা আমাদের অর্জন ধরে রাখতে সক্ষম হয়েছি ।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের