সর্বশেষ খবরঃ

থাইল্যান্ডের ৩০তম প্রধানমন্ত্রী হচ্ছেন স্রেথা থাভিসিন

থাইল্যান্ডের ৩০তম প্রধানমন্ত্রী হচ্ছেন স্রেথা থাভিসিন
ফাইল ছবিৃ

নানা নাটকীয়তা শেষে দেশটির শীর্ষ আবাসন ব্যবসায়ী স্রেথা থাভিসিন থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আসনে বসতে যাচ্ছেন। মঙ্গলবার ( ২২ আগস্ট ) দেশটির আইনপ্রণেতারা নতুন এই প্রধানমন্ত্রীকে নির্ধারণ করেছে।

ফরাসি সংবাদ সংস্থা এএফপির তথ্য মতে, ৩৭৪ জনেরও বেশি আইনপ্রণেতা পার্লামেন্টে স্রেথা থাভিসিনের পক্ষে ভোট দিয়েছেন। আর প্রধানমন্ত্রী হতে তার ৩৭৪টি ভোটই প্রয়োজন ছিল।

পার্লামেন্টে উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন এই বিজনেস টাইকুন। ফেউ থাই পার্টি থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন থাভিসিন। এর মাধ্যমে থাইল্যান্ডের ৩০তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি।

গত মে থাইল্যান্ডে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মুভ ফরোয়ার্ড পার্টির ( এমএফপি ) কাছে পরাজিত হয় পপুলিস্ট ফেউ থাই পার্টি। ওই নির্বাচনে বেশিরভাগ আসন জিতেছিল সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার দল এমএফপি। তবে, দলটি থেকে কেউ প্রধানমন্ত্রীর পদ পেতে সামরিকপন্থী ও রাজকীয় সিনেটরদের কাছ থেকে সমর্থন নিতে পারেনি। এরপরেই ফেউ থাইয়ের সঙ্গে জোট করে এমএফপি।

এদিকে,পার্লামেন্টে ভোট হওয়া কয়েক ঘণ্টা আগেই থাইল্যান্ডে ফিরেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে তাকে আদালতে নিয়ে যাওয়া হয় এবং কারাগারে পাঠানো হয়।

থাইল্যান্ডের সর্ববৃহৎ আবাসন প্রতিষ্ঠান সানসিরির সাবেক প্রধান থাভিসিন। গত শুক্রবার দারিদ্র্য ও অসমতা মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ওই দিন নিজের বিরুদ্ধে আসা দুর্নীতির অভিযোগও অস্বীকার করে থাভিসিন।

খবর সূত্র এএফপির।

আরো খবর

যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
গৌরীপুর জংশন জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত একটি রেল স্টেশন
গৌরীপুর জংশন জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত একটি রেল স্টেশন
খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের জোর প্রস্তুতি চলছে
খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের জোর প্রস্তুতি চলছে
বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার দল ঘোষণা
বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার দল ঘোষণা