সর্বশেষ খবরঃ

ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে গোবিন্দগঞ্জে বিক্ষোভ

ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে গোবিন্দগঞ্জে বিক্ষোভ
ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে গোবিন্দগঞ্জে বিক্ষোভ

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে নির্যাতিত, জনসম্পৃক্ত ও ত্যাগী নেতাদের মধ্যে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে বিএনপি।

মঙ্গলবার ( ১৮ নভেম্বর )বিকাল ৪টায় বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে হাজার হাজার নেতা কর্মীর অংশগ্রহণে বিশাল একটি বিক্ষোভ মিছিল পৌর শহর প্রদক্ষিণ শেষে চারমাথা মোড়ে ঢাকা-রংপুর মহাসড়কের উপর ঘন্টাব্যাপী অবস্থান নেয়।

এ সময় ঢাকা-রংপুর মহাসড়কে শত শত যানবাহন আটকে যানজট সৃষ্টি হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) বুলবুল ইসলাম এসে পরিস্থিতি শান্ত করে।পরে তারা ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে ফিরে যায়।

বিক্ষোভ মিছিলের তারা দাবি করেন- ১/১১ সংস্কারপন্থী মানি না,মানবো না। গোবিন্দগঞ্জ আসনে সংস্কারপন্থীর ঠাই নাই। গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে প্রার্থী পরিবর্তন চাই। ১/১১ সংস্কারবাদ নিপাত যাক। প্রার্থী পরিবর্তন চাই,দিতে হবে। ত্যাগীদের মধ্যে মনোনয়ন দিতে হবে।

গোবিন্দগঞ্জ সরকারি কলেজের সাবেক এজিএস রেজাউল করিম মন্ডলের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে মনোনয়ন পুনর্বিবেচনা করে বিগত ১৬ বছর ধরে কারা নির্যাতিত,জনসম্পৃক্ত, ত্যাগী ও জনপ্রিয় নেতাদের মধ্যে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানান।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন