সর্বশেষ খবরঃ

তেরখাদার জিপিএ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

তেরখাদার জিপিএ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
তেরখাদার জিপিএ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাগর কুমার বাড়ই ( খুলনা )জেলা প্রতিনিধি :: বুধবার ১০ ই সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে খুলনার তেরখাদা উপজেলা সদরের সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত ) মাওলানা শারাফাৎ হোসেন দিপু’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অভিথির বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) আঁখি শেখ।

বিশেষ অতিথির বক্তৃতা করেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার-উল-কুদ্দুস,থানার ওসি ( তদন্ত ) কবির আহমেদ,উপজেলা একাডেমিক সুপারভাইজর যথাক্রমে সাহেলা সুলতানা ও রাঁধেশ্যাম ঘোষ।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আজিজুর রহমান কদরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন,তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান , সিনিয়র শিক্ষক যথাক্রমে জুলকার নাইন পলাশ,মুন্সী এনামুল কবির,মোঃ জামিরুল ইসলাম , কানিজ আক্তার , মোঃ তৌহিদল ইসলাম , দিপালী বৈরাগী ,নারগিস সুলাভানা,বিপুল কুমার বিশ্বাস,প্রবীর কুমার দাস,জালিম উদ্দিন ও নাজমুল হুদা।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার আখি শেখ ও অন্যান্য অতিথিবৃন্দ জিপিএ-০৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি আঁখি শেখ বলেন , জাতি আজ মেধাবীদের দিকে তাকিয়ে আছে। তিনি বলেন , শিক্ষার্থীদের আলোকিত জীবন গড়তে হবে,আলোকিত মানুষ হতে হবে।তিনি শিক্ষার্থীদের সকল প্রতিকূলতাকে পিছনে ফেলে উন্নত ভবিষ্যত গড়ে তোলার আহবান জানান।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন