সর্বশেষ খবরঃ

তেরখাদায় জনতার প্রশ্নত্তোর পর্বে আজিজুল বারী হেলাল

তেরখাদায় জনতার প্রশ্নত্তোর পর্বে আজিজুল বারী হেলাল
তেরখাদায় জনতার প্রশ্নত্তোর পর্বে আজিজুল বারী হেলাল

সাগর কুমার বাড়ই( খুলনা )জেলা প্রতিনিধি:: খুলনা-০৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে তেরখাদার জলাবদ্ধ ভুতিয়ার বিল ও বাসুয়াখালী বিলের স্থায়ী সমাধান করা হবে।

তিনি বলেন, অবহেলিত তেরখাদার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে অন্ন, বস্ত্র, বাসস্থান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, নদ নদীসহ সকল প্রকার সমস্যা দূরীভূত করা হবে।

জনতার প্রশ্নে কেন্দ্রিয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, তেরখাদার সাথে খুলনার সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ভৈরব নদীর উপর সেনেরবাজার- জেলাখানাঘাট নামক স্থানে ব্রিজ নির্মাণ করা হবে।

তিনি বলেন, তেরখাদার আভ্যন্তরীণ সড়ক ও খালগুলো পুনঃনির্মাণ ও সংস্কার করে জনগণের সার্বিক সমস্যার সমাধান করা হবে।
তেরখাদার নারী উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে নারীদের ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন ত্বরান্বিত করা হবে।

তিনি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও চাঁদাবাজ মুক্ত তেরখাদা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। আজিজুল বারী হেলাল ৩১ জানুয়ারি বিকেল ৪টার দিকে তেরখাদা উপজেলা সদরের ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জনতার মুখোমুখি প্রশ্নেত্তোর পর্বে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

বিশিষ্ট উপাস্থাপক দিপ্তী চৌধুরীর উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক যথাক্রমে খান জুলফিকার আলী জুলু ও মোল্লা খায়রুল ইসলাম।

এছাড়ও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু,উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু,সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান,বিএনপি নেতা মঞ্জুর হাসান পল্টু প্রমুখ।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ