সর্বশেষ খবরঃ

তেরখাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

 তেরখাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
 তেরখাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

সাগর কুমার বাড়ই( খুলনা )জেলা প্রতিনিধি ::খুলনা জেলার তেরখাদা উপজেলায় ৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, মানববন্ধন কর্মসূচি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্যা শাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি ও তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও নিউজ 21 বাংলা টিভির তেরখাদা প্রতিনিধি এম মফিজুল ইসলাম জুম্মানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন,উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. সারোয়ার রাব্বী।

বিশেষ অতিথির বক্তৃতা করেন, সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত ) আবু হেনা মোহাম্মদ মনিরুল হক মন্টু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সহকারী কাস্টমস কমিশনার ( অবঃ) আব্দুল্যা আল মাহমুদ সাবু, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা-

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ,উপজেলা একাডেমিক সুপারভাইজর রাধে শ্যাম ঘোষ, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার, এসিসট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা,উপজেলা আনসার ভিডিপি ইন্সটেক্টর স্বপন ব্যাপারী,ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ আব্দুল মান্নান,সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ সাহাবুদ্দিন বদির।

এর আগে উপজেলা পরিষদের চত্ত্বরে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন,কবুতর উড্ডয়ন এবং মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার