সর্বশেষ খবরঃ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে পবিপ্রবিতে আনন্দ র‍্যালি

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে পবিপ্রবিতে আনন্দ র‍্যালি
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে পবিপ্রবিতে আনন্দ র‍্যালি

জাকির হোসেন হাওলাদার( পটুয়াখালী ) জেলা প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( পবিপ্রবি ) ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( ইউট্যাব )–এর উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ২৮ ডিসেম্বর )বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএসসি কনফারেন্স কক্ষে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে বেলা সোয়া ১১টায় টিএসসি কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সাংগঠনিক সম্পাদক ডঃ এ বি এম সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউট্যাব সভাপতি প্রফেসর ডঃ মোঃ মামুন অর রশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ইউট্যাবের সাধারণ সম্পাদক প্রফেসর ডঃ এস এম হেমায়েত জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর মোঃ জামাল হোসেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ডঃ মোঃ হাবিবুর রহমান, জিয়া পরিষদের সভাপতি মোঃ আবুবকর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ ডঃ হাচিব মোহাম্মদ তুষার।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ইউট্যাব নেতা প্রফেসর বদিউজ্জামান, প্রফেসর ডঃ মো. খোকন হোসেন, প্রফেসর আবুল বাশার খান, প্রফেসর ডঃ মোহাম্মদ আতিকুর রহমান, জিয়া পরিষদের নেতা মোঃ মাহফুজুর রহমান সবুজ প্রমুখ।

আলোচনা সভা শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যতে দেশ পরিচালনায় সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ