সর্বশেষ খবরঃ

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে নির্বাচন নয়ঃমির্জা ফখরুল

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে নির্বাচন নয়ঃমির্জা ফখরুল
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে নির্বাচন নয়ঃমির্জা ফখরুল

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।নির্বাচনের আগে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। তা না হলে আন্দোলনের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে নামনো হবে।

শনিবার ( ২৬ নভেম্বর ) বিকেল ৪টার দিকে কুমিল্লার টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘সারাদেশের মানুষ আওয়ামী লীগ সরকারের প্রতি অতিষ্ঠ। এ দেশের মানুষ আপনাদের আর চায় না। মানুষ শান্তিতে নেই। স্বাধীনতার ৫০ বছর পর এখনো ভোটের জন্য লড়াই করতে হচ্ছে। এটা দুঃজনক।‘

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সরকার বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করছে অভিযোগ করে তিনি বলেন,এতো সমাবেশ হল সরকার কি বন্ধ করতে পারলো। ঢাকার সমাবেশও সরকার বন্ধ করতে পারবে না। এটা বিএনপির আন্দোলন নয়,বাংলার মানুষের আন্দোলন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘এ সরকার রিজার্ভ চিবিয়ে খেয়েছে। আগামী তিন মাসের আমদানি-রপ্তানির জন্য ডলার নেই।এতো রিজার্ভ কোথায় গেল?নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘মানুষের কোনো আয় নেই।

অথচ আওয়ামী লীগের নেতাকর্মীদের আয় আছে।চাঁদাবাজি,দলীয়করণ করে তারা আয় করছেন। লুটপাট করে দেশের অর্থনীতিকে তারা শূন্য করে ফেলছে। গায়েবি মামলা দিয়ে আন্দোলন ঠেকানো যাবে না বলেও উল্লেখ করেন তিনি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক ( কুমিল্লা বিভাগ ) মোস্তাক মিয়া প্রমুখ।

আরো খবর

শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা