সর্বশেষ খবরঃ

ঢালিউডে দারুণ অভিষেক হচ্ছে তিশার

ঢালিউডে দারুণ অভিষেক হচ্ছে তিশার
ঢালিউডে দারুণ অভিষেক হচ্ছে তিশার

সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে দীর্ঘ গুঞ্জনের মধ্য দিয়ে নিজেকে এ পর্যন্ত টেনে এনেছেন ছোট পর্দার বড় তারকা তানজিন তিশা। অবশেষে নিশ্চিত খবর মিলেছিল,সিনেমায় এই নায়িকার অভিষেক হচ্ছে টলিউড তথা কলকাতা থেকে। তাও আবার নায়ক হিসেবে পেতে যাচ্ছিলেন বলিউডের ‘থ্রি ইডিয়টস’ খ্যাত শরমন যোশিকে।

টলিউড থেকে ছিটকে পড়লেও ঢালিউডে দারুণ অভিষেক শুরু থেকেই সিনেমাটি নিয়ে চুপ ছিলেন তানজিন তিশা। চুক্তিবদ্ধ হলেও আনুষ্ঠানিক কিছু জানাননি তিনি।

গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে সম্প্রতি এক প্রশ্নের জবাবে তিশা বলেন, ‘আমাকে নিয়ে সিনেমার অনেক খবর হয়েছে, আমি দেখেছি। নিউজ তো অনেক হয়। কতটা সত্য, কতটা নয়– দর্শকরা ভালো জানেন। আমি এখনই কিছু বলতে চাই না। হতে পারে নতুন কোনও সারপ্রাইজ নিয়ে সামনে আসবো।

নতুন সারপ্রাইজ নিয়ে দ্রুতই হাজির হচ্ছেন তিশা,এটুকু সত্যি। কারণ এরই মধ্যে নিশ্চিত রটনা রটেছে শাকিব খানের নায়িকা হয়ে অভিষেক হচ্ছে তিশার। সিনেমার নাম ‘সোলজার’। দ্রুতলয়ে চলছে শুটিং প্রস্তুতি। তবে তার আগেই টলিউডের পাতা থেকে ছিটকে পড়লেন তিশা। মূল কারণ হিসেবে জানা গেছে তানজিন তিশার ভারতীয় ভিসা জটিলতা।

এদিকে টলিউড থেকে ছিটকে পড়লেও আগামী সপ্তাহে ঢালিউডের ‘সোলজার’-এ অংশ নেবেন তানজিন তিশা। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ।

সমালোচকরা বলছেন,ভিসা জটিলতা সাপে বর হলো তানজিন তিশার জন্য। কারণ এই সময়ে টলিউডের সিনেমা নিয়ে ব্যস্ত হলে ঢালিউডের ‘সোলজার’ ছবিটি নাও পেতে পারতেন তিশা।অথচ অভিষেকের জন্য নায়িকা হিসেবে ঢালিউডের সিনেমাটি তিশার জন্য বেশি যৌক্তিক।যেটি তিনি হাতে পেয়েছেন যথাসময়ে।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ