সর্বশেষ খবরঃ

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

স্টাফ রিপোর্টার :: ঢাকা মেডিক্যাল কলেজ ( ঢামেক ) হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে রিপা আক্তার ( ২২ ) নামের এক ভুয়া নারী চিকিৎসক’কে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২০ জুন ) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডের গাইনি বিভাগ থেকে তাকে আটক করেন আনসার সদস্যরা।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আনসার প্লাটুনের কমান্ডার ( পিসি ) মিজানুর রহমান বলেছেন,আমি পরিচালক মহোদয়ের ওখানে ডিউটিতে ছিলাম। তখন আমাদের নারী আনসার সদস্য লুৎফা বেগমের মাধ্যমে জানতে পারি, অ্যাপ্রোন পরা একজন নারী গাইনি ওয়ার্ডে ঘোরাফেরা করছেন। এতে আমাদের সন্দেহ হয়।

তখন আমার ফোর্স নিয়ে ওই নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিভিন্ন ধরনের কথা বলেন। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন বলে দাবি করেন। এখানে কেন এসেছিলেন, জানতে চাইলে ওই নারী বলেন, ‘আমার বন্ধুর মা ডায়াবেটিসে আক্রান্ত। তিনি এখানে চিকিৎসার জন্য আসবেন। পরে শাহবাগ থানাকে খবর দেওয়া হয়। উপ-পরিদর্শক ( এসআই ) সানারুল হক তাকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যান।

বিষয়টি নিয়ে রিপা আক্তার সাংবাদিকদের বলেছেন, আমি নিউ মার্কেট থেকে অ্যাপ্রনটি কিনেছি। আমাদের বাড়ি পটুয়াখালীর বাউফল থানার বউলতলী গ্রামে। আমার বাবা মৃত কাজি সিকদার। বর্তমানে কামরাঙ্গীরচরে একটি ভাড়া বাসায় থাকছি।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন