সর্বশেষ খবরঃ

ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ১০সদস্য গ্রেফতার

ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ১০সদস্য গ্রেফতার
ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ১০সদস্য গ্রেফতার

যশোর প্রতিনিধি :: যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ১০সদস্য গ্রেফতারসহ ৯টি চোরাই মোটর সাইকেল উদ্ধার হয়েছে।

শনিবার ( ৩০ জুলাই ) শহরের উপশহর ডিগ্রী কলেজ এলাকায় ডিবি সদস্যরা অভিযান চালিয়ে মটরসাইকেল চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করে। এ সময় ৬টি বিভিন্ন ব্রান্ডের মোটর সাইকেল উদ্ধার হয়।

পরবর্তীতে তাদের দেওয়া স্বীকারোক্তি মতে মাগুরা ও ফরিদপুর জেলায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা চোর চক্রের আরো তিন সদস্য গ্রেফতার সহ ৩টি মোটর সাইকেল উদ্ধার হয়।

রবিবার ( ৩১জুলাই ) যশোর জেলা গোয়েন্দা শাখার দেওয়া প্রেসব্রিফিং এ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ১০ সদস্য গ্রেফতার সহ চোরাই মোটর সাইকেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো খুলনা জেলার ফুলতলা থানাধীনগাড়াখোলা গ্রামের মৃত জাকিরের ছেলে মোঃ আক্তার হোসেন ( ৪১),যশোর জেলার কতোয়ালী থানাধীন বাহাদুরপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ শহিদুল শেখ (৪০), একই জেলা ও থানাধীন মৃত আবু সাঈদের ছেলে শুকুর আলী রানা ( ২৮),খোলাডাঙ্গা তেলপুকুর এলাকার তৈয়ব আলী সর্দ্দারের ছেলে মোঃ মোয়াজ্জেম হোসেন (২৬)।

একই জেলার বাঘারপাড়া থানাধীন নওয়াপাড়া গ্রামের মৃত মাহাতাব শিকদারের ছেলে ইব্রাহীম ( ৩৮),নড়াইল জেলার লোহাগাড়া থানাধীন ব্রক্ষানীনগর গ্রামের গোলাম মোস্তফা শেখের ছেলেআল আমিন ( ৩০)।

মাগুরা জেলার সদর থানাধীন বজরুক শ্রীকুন্ডি গ্রামের আরব আলী শেখের ছেলে মোঃ সজীব শেখ ( ৩০), একই জেলার মোহাম্মদপুর থানাধীন জামা দেওলী গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মোঃ সুজন (২২), একই জেলার সদর থানাধীন বজরুক শ্রীকুন্ডি গ্রামের সাখাওয়াতের ছেলে নয়ন মোল্লা ( ২৮) ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন জোনাসোর গ্রামের সৈয়দ কাজীর ছেলে মুন্না কাজী (২০)।

এ সংক্রান্তে এস আই মফিজুল ইসলাম পিপিএম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় পৃথক এজাহার দায়ের করেন। কোতয়ালী থানার নং-১০৩ ও তারিখ ৩১-৭-২০২২ইং বলে প্রেসব্রিফিং হতে আরো জানা যায়। সংবাদ লেখাকালীন সময়ে গ্রেফতারকৃতদের কোর্টহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন