সর্বশেষ খবরঃ

ডলারের বিপরীতে মান কমেছে রুপির

ডলারের বিপরীতে মান কমেছে রুপির
ডলারের বিপরীতে মান কমেছে রুপির

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান কিছুটা কমেছে। গতকাল বৃহস্পতিবার দেখা গেছে,ডলার প্রতি মান দাঁড়িয়েছে ৮২ দশমিক ৬০ রুপি অর্থাৎ এখন এক ডলারের বিনিময়ে পাওয়া যাচ্ছে ৮২ দশমিক ৬০ রুপি।

এদিন রুপির পতন হয় ১১ পয়সা। বিশ্ববাজারে ডলার শক্তিশালী হওয়ায় এমন চিত্র দেখা গেছে। খবর এনডিটিভির।টেকসই বিদেশি তহবিলের বহিঃপ্রবাহ বিনিয়োগকারীদের মনোভাবকে আরও ক্ষতিগ্রস্ত করেছে।

প্রতিবেদনে বলা হয়, আন্তঃব্যাংক বাণিজ্যে ৮২ দশমিক ৫৭ রুপি দিয়ে শুরু হয়। এরপর অভ্যন্তরীণ মুদ্রাটি ডলারের বিপরীতে কমে দাঁড়ায় ৮২ দশমিক ৬০ রুপিতে।

এর আগের দিন বুধবার ডলারের বিপরীতে রুপির মান ৮২ দশমিক ৪৯ রুপিতে স্থির হয়েছিল। অন্যদিকে চলতি অর্থবছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি সাত শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান বিভাগ এই তথ্য দিয়েছে।

প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ( সিইএ ) ভি অনন্ত নাগেশ্বরন বলেছেন,পুরো অর্থবছরে সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হলে মার্চ প্রান্তিকে চার থেকে চার দশমিক এক শতাংশ প্রবৃদ্ধি প্রয়োজন।

সাত শতাংশ বৃদ্ধির পূর্বাভাসকে ‘খুবই বাস্তবসম্মত’ হিসেবে অভিহিত করে সিইএ বলেছেন, উৎপাদন ভালো অবস্থানে রয়েছে এমন যথেষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। তবে ভারতকে আবহাওয়া সম্পর্কিত অনিশ্চয়তার সঙ্গে মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ