সর্বশেষ খবরঃ

ট্রাফিক সমস্যার সমাধান খুঁজতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা

ট্রাফিক সমস্যার সমাধান খুঁজতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা
মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পুলিশ ও দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের রাজধানী ঢাকার যানজট নিরসনে সমাধান খুঁজতে বলেছেন।

সোমবার ( ১৬ সেপ্টেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ পুলিশ কর্মকর্তা এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই সিটি ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এ নির্দেশনা দেন।সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,প্রধান উপদেষ্টা ডিএমপিকে ঢাকার দুই কোটি মানুষের ট্রাফিক সমস্যার ‘দ্রুত ও কার্যকর সমাধান’ খুঁজে বের করার নির্দেশ দেন। তিনি বলেন,আমাদের যানজট কমাতে হবে। আমাদের অবিলম্বে একটি সমাধান খুঁজে বের করতে হবে।

বুয়েট বিশেষজ্ঞদের অন্তত একটি ট্র্যাফিক করিডোরে তাদের শিক্ষার্থীদের সহায়তায় কিছু দেশীয় সমাধান খুঁজে বের করতে বলা হয়েছে। স্থানীয় বিশেষজ্ঞদের ব্যবহার করে তাদের সিগন্যালিং ব্যবস্থা ঠিক করতেও বলা হয়।

সভায় পরিবহন ও ট্রাফিক ব্যবস্থা বিশেষজ্ঞ বুয়েটের অধ্যাপক মোয়াজ্জেম হোসেন একটি উপস্থাপনায় বলেন, ‘শুধু ঢাকা শহরে যানজটের কারণে বছরে অন্তত ৪০ হাজার কোটি টাকা লোকসান হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার কে. নজমুল হাসান বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাফিক পুলিশ মোতায়েনের পর ট্রাফিক পরিস্থিতির উন্নতি হচ্ছে।’ আগামী সপ্তাহের শেষের দিকে সম্পূর্ণভাবে ট্রাফিক পুলিশ মোতায়েনের আশা করেন তিনি।

বৈঠকে লেফটেন্যান্ট জেনারেল ( অবঃ ) আবদুল হাফিজ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক হাদিউজ্জমান এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদ বক্তব্য রাখেন।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার