সর্বশেষ খবরঃ

টিকটক ভিডিও বানাতে গিয়ে ফাঁস লেগে শিশু শিক্ষার্থীর মৃত্যু

টিকটক ভিডিও বানাতে গিয়ে ফাঁস লেগে শিশু শিক্ষার্থীর মৃত্যু
টিকটক ভিডিও বানাতে গিয়ে ফাঁস লেগে শিশু শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার :: মাদারীপুরের ডাসার উপজেলায় মেঘলা সরকার ( ১০) নামে শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবার জানিয়েছে, টিকটক ভিডিও ধারণ করার সময় অসাবধানতাবশত ফাঁস লেগে তার মৃত্যু হয়েছে।

বুধবার ( ১৮ সেপ্টেম্বর ) বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের ধজী গ্রামে শিশুটির মৃত্যু হয়।মেঘলা ধজী গ্রামের বিদেশ সরকারের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

এলাকা ও পুলিশ সুত্রে জানা গেছে,বিকেলে পরিবারের সকলের অজান্তে মেঘলা নিজ বাড়ির রুমে বসে রুয়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নেওয়ার টিকটক ভিডিও ধারণ করছিল। তখন অসাবধানতাবশত গলায় ওড়না পেঁচিয়ে গেলে ফাঁস লেগে যায়।পরে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের খবর পেয়ে ডাসার থানা পুলিশ মেঘলা সরকারের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।

ডাসার থানার ওসি মোঃ মাহামুদ উল হাসান বলেন,শিশু শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরো খবর

কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি