সর্বশেষ খবরঃ

টাইব্রেকারে মার্টিনেজের বীরত্বে সেমিফাইনালে আর্জেন্টিনা

টাইব্রেকারে মার্টিনেজের বীরত্বে সেমিফাইনালে আর্জেন্টিনা
টাইব্রেকারে মার্টিনেজের বীরত্বে সেমিফাইনালে আর্জেন্টিনা

টাইব্রেকারে মার্টিনেজের বীরত্বে ৪-৩ গোলে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা।সমর্থকরা যখনই জয়োল্লাসের প্রস্তুতি নিচ্ছেন,তখনই এলো ধাক্কা। যোগ করা সময়ের ১ম মিনিটে জন ইয়াবোয়াহর ক্রসে মাথা ছুঁইয়ে ইকুয়েডরকে সমতায় ফেরান কেভিন রদ্রিগেজ।

ফলে ১-১ গোলের সমতায় শেষ হয় নির্ধারিত নব্বই মিনিটের খেলা। ম্যাচ গড়ায় সরাসরি পেনাল্টি শ্যুটআউটে। তবে সেই পেনাল্টি শ্যুটআউটে ইকুয়েডরকে পেনাল্টিতে ৪-৩ গোলে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করে মেসি বাহিনী।

এর আগে, ম্যাচের শুরুতেই বল নিজেদের দখলে রেখে খেলতে থাকে আর্জেন্টিনা। তাতে ৬৫ শতাংশ সময় বল ছিল মেসিদের পায়ে। তবে গোলপোস্ট লক্ষ্য করে বেশি শট নেওয়ার সুযোগ পায়নি স্কালোনির দল। বিপরীতে ৩৫ শতাংশ বল পায়ে রাখে ইকুয়েডর।

খেলার ৩৫তম মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। কর্নার থেকে বল উড়িয়ে দিয়েছিলেন মেসি। ডি-বক্সের ভেতরেই মাথা ছুইয়ে সেটার দিক বদলে দেন ম্যাক অ্যালিস্টার। আর,মাথার আলতো ছোঁয়ায় জাল খুঁজে নেন লিসান্দ্রো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের দৃশ্যপট দখলে নেয় ইকুয়েডর। এসময়ে দৃশ্যত এগিয়ে ছিল ইকুয়েডর। আর্জেন্টিনা যেখানে পুরো ৪৫ মিনিটে একবারই কেবল গোলে শট নিয়েছে, সেখানে বারবার আলবিসেলেস্তেদের ডিবক্সে হানা দিয়েছিল এনার ভ্যালেন্সিয়া-ময়সেস কেইসেডোরা। ম্যাচের ৬২ মিনিটে সমতায় ফিরতে পারত তারা। কিন্তু শেষ পর্যন্ত এনার ভ্যালেন্সিয়ার পেনাল্টি ফিরে আসে বার থেকে।

৯২ মিনিটে ইকুয়েডরের কেভিন রড্রিগেজ গোল করে ইকুয়েডরকে সমতায় ফেরান। কোপায় কোনো অতিরিক্ত সময়ের নিয়ম না থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে আর্জেন্টিনার হয়ে প্রথম পেনাল্টি মিস করেন মেসি। কিন্তু এমি মার্টিনেজ টানা দুটি পেনাল্টি রুখে দিয়ে আর্জেন্টিনাকে ম্যাচে ফেরান। শেষ পেনাল্টিতে নিকোলাস ওটামেন্ডি আর্জেন্টিনার হয়ে গোল করে দলকে সেমিফাইনালে তোলেন।

আরো খবর

ঈদুল আযহার নামাজের জন্য প্রস্তুত দিনাজপুরের সর্ববৃহৎ ঈদগা মাঠ
ঈদুল আযহার নামাজের জন্য প্রস্তুত দিনাজপুরের সর্ববৃহৎ ঈদগা মাঠ
শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা