সর্বশেষ খবরঃ

ঝিনাইদহে আইসক্রিম কারখানায় র‌্যাবের অভিযান

ঝিনাইদহে আইসক্রিম কারখানায় র‌্যাবের অভিযান
ঝিনাইদহে আইসক্রিম কারখানায় র‌্যাবের অভিযান

স্টাফ রিপোর্টার :: ঝিনাইদহে শিশু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড এবং বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম ধ্বংস করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

মঙ্গলবার ( ২৯ আগষ্ট ) র‌্যাব-৬ এর সিপিসি-২, ঝিনাইদহের একটি আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ভাটই বাজার এলাকায় কিছু প্রতিষ্ঠান অবৈধ প্রক্রিয়ায় নোংরা পরিবেশে খাবারপণ্য আইসক্রিম উৎপাদন ও বাজারজাতকরণ করে আসছে।

উক্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আজ সকালে সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প এবং জেলা প্রশাসক কার্যালয়,ঝিনাইদহ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এর সমন্বয়ে একটি আভিযানিক দল ভাটই বাজার এলাকায় রুচি আইসক্রিম ফ্যাক্টরীতে অভিযান চালায়।

এসময় প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য আইসক্রিম উৎপাদন ও বাজারজাতকরণ করে জনসাধারনের নিকট বিক্রয় করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক প্রতিষ্ঠানটির মালিক মোঃ মাহাবুব রহমান( ৪৮ ) কে ৫০,০০০/- টাকা জরিমানা ও অনাদায়ে ০১( এক ) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

একই সময় একই এলাকার ফ্রেশ মিল্ক আইসবার ফ্যাক্টরী এর প্রতিষ্ঠানেও নোংরা ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাত করন পরিলক্ষীত হলে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক প্রতিষ্ঠানটির মালিক মোঃ রাকিব মালিতা( ২০)কে ৩০,০০০/- টাকা জরিমানা করা সহ দুটি প্রতিষ্ঠানকে মোট ৮০,০০০( আশি হাজার )টাকা অর্থদন্ড করা হয়।

শিশু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে র‌্যাব সূত্র নিশ্চিত করেন।

আরো খবর

স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন