সর্বশেষ খবরঃ

 জ্বালানি তেলের তীব্র সংকটে গোপালগঞ্জের  পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি

 জ্বালানি তেলের তীব্র সংকটে গোপালগঞ্জের  পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি
 জ্বালানি তেলের তীব্র সংকটে গোপালগঞ্জের  পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি

মোঃ শিহাব উদ্দিন( গোপালগঞ্জ) জেলা প্রতিনিধি:: গোপালগঞ্জ জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে গত দুইদিন ধরে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত সরবরাহ না থাকায় পাম্পগুলোতে তেলের জন্য যানবাহনের দীর্ঘ সারি ও অস্বাভাবিক ভিড় তৈরি হয়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্স চালক, পরিবহন মালিক ও সাধারণ চালকরা।

গত শনিবার (৭ মার্চ ) জেলার বেশ কয়েকটি পেট্রোল পাম্প সরেজমিনে ঘুরে দেখা যায়,মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ শত শত যানবাহন তেলের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছে। অনেক পাম্পে তেল না থাকায় সরবরাহ বন্ধ রাখা হয়েছে। আবার কোথাও চাহিদার তুলনায় অত্যন্ত সীমিত পরিমাণে তেল দেওয়া হচ্ছে।

পাম্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে অধিকাংশ পাম্পে গাড়িপ্রতি সর্বোচ্চ ২০০ থেকে ৩০০ টাকার বেশি তেল দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে অনেক চালককে মাঝপথ থেকেই ফিরে যেতে হচ্ছে। এতে দূরপাল্লা ও স্থানীয় রুটের যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে।

সবচেয়ে সংকটে পড়েছেন অ্যাম্বুলেন্স চালকরা। এক অ্যাম্বুলেন্স চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “মুমূর্ষু রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে না। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও সামান্য তেল নিয়ে ফিরতে হচ্ছে। এতে জরুরি চিকিৎসাসেবা প্রদান ব্যাহত হচ্ছে।”

পাম্প মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত দুইদিন ধরে জেলায় জ্বালানি তেলের সরবরাহ অস্বাভাবিকভাবে কমে গেছে। মজুত ফুরিয়ে আসায় তারা বাধ্য হয়ে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করছেন।

পাম্প মালিকরা আরও জানান, আগামী রবিবারের মধ্যে নতুন সরবরাহ না এলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

হঠাৎ এই জ্বালানি সংকটে জেলার পরিবহন খাতে অস্থিরতা দেখা দিয়েছে। দ্রুত তেলের সরবরাহ স্বাভাবিক করা না হলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছাতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো খবর

পাহাড়ি ঐতিহ্যের অলংকারে স্বপ্ন গড়ছেন তরুণ উদ্যোক্তা দীপ্তি চাকমা
পাহাড়ি ঐতিহ্যের অলংকারে স্বপ্ন গড়ছেন তরুণ উদ্যোক্তা দীপ্তি চাকমা
গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত
নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত
মুকসুদপুরে র‍্যাবের অভিযানে হত্যা প্ররোচনা মামলার ৩ আসামি গ্রেফতার
মুকসুদপুরে র‍্যাবের অভিযানে হত্যা প্ররোচনা মামলার ৩ আসামি গ্রেফতার
 জ্বালানি তেলের তীব্র সংকটে গোপালগঞ্জের  পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি
 জ্বালানি তেলের তীব্র সংকটে গোপালগঞ্জের  পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি
পানছড়িতে এক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
পানছড়িতে এক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
প্রেসক্লাব গোপালগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রেসক্লাব গোপালগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
“শ্রেষ্ঠ অদম্য নারী” সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া
“শ্রেষ্ঠ অদম্য নারী” সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া