সর্বশেষ খবরঃ

জেলের ছদ্মবেশ ধরে এসিড নিক্ষেপকারীকে ধরলো পুলিশ

জেলের ছদ্মবেশ ধরে এসিড নিক্ষেপকারীকে ধরলো পুলিশ
জেলের ছদ্মবেশ ধরে এসিড নিক্ষেপকারীকে ধরলো পুলিশ

যশোর প্রতিনিধি :: যশোর জেলার ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে এসিড নিক্ষেপকারী পলাতক আসামী জসীম (৪০) গ্রেফতার হয়েছে। জেলের ছদ্মবেশ ধরে আলোচিত মামলার আসামীকে পুলিশ সদস্যরা গ্রেফতার করেছে বলে জানা গেছে।

যশোর জেলা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,ভিকটিমের ছয় বছর পূর্বে নাভারন এলাকায় বিবাহ হয়। আনুমানিক ৮ মাস পূর্বে স্বামীর সহিত পারিবারিক কলহের জেরে স্বামীকে ডিভোর্স দিয়ে ৪ বছরের শিশু সন্তানকে নিয়ে ভিকটিম বাবার বাড়ি চলে আসে।

গ্রেফতারকৃত জসীম ভিকটিমের প্রতিবেশীর বাসায় ভাড়া থাকতো এবং পেঁপেঁ বাগানে দিনমজুরের কাজ করতো। প্রতিবেশী হওয়ায় জসিম ভিকটিমের বাড়িতে আসা যাওয়া করতো। এরই মাঝে সে ভিকটিমকে বিয়ের প্রস্তাব দেই। ভিকটিম ও তার পরিবার তা প্রত্যাখ্যান করে।

গত ১০জুন জসীম ভাড়া বাসা ছেড়ে অন্যত্র চলে যায় এবং ফোনে বিভিন্ন সময় ভিকটিমকে আবারো বিয়ের প্রস্তাব দিয়ে আজে বাজে কথা বলতে থাকে। বিয়ের প্রস্তাব নাকচ করায় গত ৩ জুলাই রাতে ভিকটিমের ঘরের জানালা দিয়ে এসিড নিক্ষেপ করলে ভিকটিমসহ তার মা ও ছোট ভাইয়ের শরীরের বিভিন্ন স্থানে লাগে এবং ঝলসে যায়।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ঝিকরগাছা থানায় জসীমের বিরুদ্ধে এজহার দায়ের করেন।ঘটনাটি চাঞ্চ্যলকর হওয়ায় যশোরের পুলিশ সুপার আসামী দ্রুত গ্রেফতারের লক্ষে থানা পুলিশসহ অন্যান্য ইউনিটকে কঠোর নির্দেশনা দেন।

গত ১৫ জুলাই গোপন তথ্যের ভিত্তিতে ঝিকরগাছা থানা পুলিশ জানতে পারে আসামী জসিম নড়াইল জেলার লোহাগাড়া থানাধীন আমাদাহ নামক স্থানে আছে। এ খবরে ঝিকরগাছা থানা পুলিশের একটি টিম ঐ এলাকায় অভিযান চালালেও আসামী তার অবস্থান চেঞ্জ করে লোহাগড়া ও নড়াইলের কামাল প্রতাপ নামক বিশাল বিলের মাঝে অবস্থান করছিলো।

অতঃপর ১৭ জুলাই বিকালে ঝিকরগাছা থানা পুলিশের টিম ছদ্মবেশ ধারন করে বিলের মাঝখানে পৌছালে আসামি তাদের দেখতে পেয়ে পানিতে ঝাঁপ দেই। এঘটনায় আসামীকে ধরতে অভিযানে থাকা এস আই তাপসও পানিতে ঝাঁপ দিয়ে পলাতক থাকা আসামী জসিমকে ধরতে সক্ষম হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার সত্যতা স্বীকার করে।গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের