সর্বশেষ খবরঃ

জেমস ফিরছে চাঁদরাতে গান নিয়ে

জেমসের গাওয়া নতুন গানটি মুক্তি পাবে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান বসুন্ধরা ডিজিটালের ইউটিউব চ্যানেলে।

জেমস ভক্তদের প্রতীক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। দীর্ঘ একযুগ পর জেমস ফিরছে চাঁদরাতে গান নিয়ে।নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন তিনি। বৃহস্পতিবার ( ২৮ এপ্রিল ) দুপুরে জেমস তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেন।

পোস্টার প্রকাশ করে ক্যাপশনে লিখেছে—‘একযুগ পরে গুরু জেমস ফিরছেন নতুন গান নিয়ে চাঁদরাতে। ১২ বছর পর জেমস তার নিজের লেখা এবং সুরে মৌলিক গান নিয়ে আসছেন। এতদিন নতুন গান না আনার কারণ ব্যাখ্যা করে জেমস বলেন, ‘বসুন্ধরার প্রস্তাব, আন্তরিকতা ভালো লেগেছে।বিশেষ করে কাজের স্বাধীনতা দিয়েছিলো,যা কিনা নতুন করে কাজ করতে অনুপ্রাণিত করেছে।

ভবিষ্যতে আরও কিছু একক গান তাদের সঙ্গে করবো; পরবর্তীতে অ্যালবাম আকারে প্রকাশের ইচ্ছে আছে। বসুন্ধরা ডিজিটালের জন্য শুভ কামনা। আশা করি, এই প্ল্যাটফর্ম দেশের এক নম্বর এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে জায়গা করে নেবে।

জেমসের গাওয়া নতুন গানটি মুক্তি পাবে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান বসুন্ধরা ডিজিটালের ইউটিউব চ্যানেলে। এ নিয়ে আজ বসুন্ধরা ডিজিটাল ইউটিউব প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন নগরবাউল মাহফুজ আনাম জেমস। চুক্তি অনুযায়ী, বসুন্ধরা ডিজিটাল চ্যানেলের জন্য জেমস বেশ কয়েকটি গান তৈরি করবেন। প্রথম গানটি প্রকাশিত হবে ঈদুল ফিতরের আগের দিন। ধাপে ধাপে বাকি গানগুলো এই চ্যানেল মুক্তি পাবে। এসব গানের পূর্ণ স্বত্বাধিকার থাকবে বসুন্ধরা ডিজিটালের

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—শওকত আকবর (সিওও, ব্যাকিং,সেক্টর এ, বসুন্ধরা গ্ৰুপ), ক্যাপ্টেন শেখ এহসান রেজা ( চিফ হিউম্যান রিসোর্স অফিসার, বসুন্ধরা ফুড অ্যান্ড মাল্টি ফুড ), এম এম জসীম উদ্দিন ( সিওও, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং, সেক্টর-এ, বসুন্ধরা গ্ৰুপ ), আব্দুস শুকুর (সিওও, সাপ্লাই চেইন ডিভিশন, সেক্টর-এ, বসুন্ধরা গ্ৰুপ), ফরহাদ আলী রেজা (সিওও, সাপ্লাই চেইন ডিভিশন, বসুন্ধরা মাল্টি ফুড), বেলাল হোসেন (চিফ ফিনান্সিয়াল অফিসার, বসুন্ধরা ফুড অ্যান্ড মাল্টি ফুড), মোস্তফা কামাল ভূঁইয়া (হেড অব ডিভিশন, রেগুলেটরি এফেয়ার্স, সেক্টর-এ, বসুন্ধরা গ্ৰুপ), সাদ তানভীর (হেড অব এইচআর, বসুন্ধরা এলপি গ্যাস লি.),জাকারিয়া জালাল (হেড অব ডিভিশন, সেলস, বসুন্ধরা এলপি গ্যাস লি.) ও বসুন্ধরা গ্ৰুপের আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি