সর্বশেষ খবরঃ

জামালপুরে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে

জামালপুরে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে
জামালপুরে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে

মোঃ আহসান হাবীব সুমন ( জামালপুর ) জেলা প্রতিনিধি :: আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ” শীর্ষক দুই দিনব্যাপী( ৮-৯ অক্টোবর ২০২৫) প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন বুধবার জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাছিনা বেগম,জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট,জামালপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ রফিকুল ইসলাম,পিপিএম-সেবা,পুলিশ সুপার, জামালপুর; জনাব ডাঃ মোঃ আজিজুল হক, সিভিল সার্জন, জামালপুর; জনাব আফসানা তাসলিম,অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ),জামালপুর; এবং জনাব মোঃ আলী আহসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,জামালপুর।

স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব আবুল কালাম, অতিরিক্ত পরিচালক ( উপসচিব ),আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক ডাঃ মুহাম্মদ আসাদুজ্জামান,পরিচালক,আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।

অনুষ্ঠানে বক্তারা বলেন,প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের মধ্যে প্রমিত ও শুদ্ধ বাংলা ভাষার চর্চা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষা শেখার পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতিও সমান গুরুত্ব দিতে হবে, কারণ সুস্থ ও সচেতন শিশুই ভবিষ্যতে শুদ্ধ ভাষা ব্যবহারের অনুকরণীয় উদাহরণ স্থাপন করতে পারে।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন