সর্বশেষ খবরঃ

জাতীয় পুরস্কার পেলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত

জাতীয় পুরস্কার পেলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত
জাতীয় পুরস্কার পেলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত

ভারতের সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন কঙ্গনা রানাওয়াত। চতুর্থ বারের জন‍্য জাতীয় পুরস্কার পেলেন কঙ্গনা রানাওয়াত। এবারে ‘মণিকর্ণিকা’ এবং ‘পাঙ্গা’ ছবির জন‍্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেলেন কঙ্গনা।

২৫ অক্টোবর নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ৬৭তম জাতীয় পুরস্কারের আসর বসেছিল। উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু বিজয়ীদের হাতে পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত পেয়েছেন ‘মণিকর্ণিকা’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার। এর আগে ‘ফ্যাশন’, ‘তনু ওয়েডস মনু রিটার্ন’ ও ‘কুইন’ ছবির জন্যও জাতীয় পুরস্কার পেয়েছেন কঙ্গনা।

ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ-এর জীবনী নির্ভর ছবি ‘মণিকর্ণিকা’। ছবিতে ঝাঁসির রানির ভূমিকায় অভিনয় করেন কঙ্গনা। ছবির সম্পর্কে কথা বলতে গিয়ে কঙ্গনা বলেছিলেন,ঝাঁসির রানি দেশের গর্ব। ছবিতে লক্ষ্মীবাঈয়ের অপরিসীম শক্তি, সাহস ও রাজনৈতিক বুদ্ধির কথা তুলে ধরা হয়েছে।

তবে কঙ্গনার মতোই তার মণিকর্নিকা সিনেমা ঘিরেও বেশ বিতর্ক দানা বেঁধেছিল। প্রথমেই পরিচালক কৃষ মাঝপথে সরে যান। এরপর কঙ্গনা সিনেমার পরিচালনার ভার নিজের কাঁধে তুলে নেন। এরপর সোনু সুদও মাঝপথে সিনেমা ছেড়ে চলে যান।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি