সর্বশেষ খবরঃ

জমির বিরোধ নিয়ে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

জমির বিরোধ নিয়ে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
প্রতিকী ছবি (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার :: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ছুরিকাঘাতে কামাল হোসেন ( ৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।কামাল হোসেন বিশারথপুর গ্রামের সোলায়মান মিয়ার ছেলে।

রোববার (২১ আগস্ট) রাতে উপজেলার গোয়াতলা ইউনিয়নের বিশারথপুর গ্রামে এই ঘটনা ঘটে।এ ঘটনায় তার চাচাত ভাই মতি মিয়াকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ধোবাউড়া থানা সূত্রে জানা যায়,বিশারথপুরের কামাল হোসেনের সাথে চাচাত ভাই মতি মিয়ার সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন সন্ধ্যার পর বাড়ির কাছে কামাল হোসেনকে ছুরিকাঘাতে আহত হয়ে পরে থাকতে দেখেন স্থানীয়রা।

খবর পেয়ে পরিবারের লোকজন কামালকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় জড়িত সন্দেহে মতি মিয়া নামে একজনকে আটক করা হয়েছে।

আরো খবর

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার