সর্বশেষ খবরঃ

চিত্রনায়িকা মাহিয়া মাহির গণসংযোগ অব্যাহত

চিত্রনায়িকা মাহিয়া মাহির গণসংযোগ অব্যাহত
চিত্রনায়িকা মাহিয়া মাহির গণসংযোগ অব্যাহত

স্টাফ রিপোর্টার :: রাজশাহী-১ ( গোদাগাড়ী-তানোর ) আসনের স্বতন্ত্র প্রার্থী ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির গণসংযোগ অব্যাহত রয়েছে।ভোটের মাঠ সরগরম করে রেখেছেন তিনি।প্রচারণা শুরুর পর থেকে ছুটে চলেছেন দুই উপজেলায়।হচ্ছেন নানারকম বাধা-বিপত্তির সম্মুখীনও।

মঙ্গলবার ( ২ জানুয়ারি ) দুপুরে তানোর উপজেলার কৃষ্ণপুর বাজারে গণসংযোগ করেন তিনি।নির্বাচিত হলে জনগণের সঙ্গে দূরত্ব কমানোর কথা জানিয়ে মাহি বলেন, জনগণ আর জনপ্রতিনিধি,এ দুজনের মধ্যে কোন গ্যাপ থাকা যাবে না। জনপ্রতিনিধিকে জনগণের মধ্যে নেমে আসতে হবে। তাহলে একটা সুন্দর আসন দাঁড়াবে।

আমি যখন মানুষের কাছাকাছি আসি,নারীরা আমাকে জড়িয়ে ধরে কাঁদে। ১৫ বছর কষ্ট পেয়েছে, তারা পরিত্রাণ চায়। তারা আমাকে আপন করে নেয়।

তিনি বলেন, ‘আমি যেখানেই যাই, সবাই আমাকে বলে ভোটটা দেবে বলে। এখন কতটুকু দেবে, আমি বিশ্বাস করি তানোর-গোদাগাড়ীর মানুষ সরল মনের মানুষ। তাদের আমি বিশ্বাস করি। প্রশাসন অনেক বেশি তৎপর। মানুষ ভোট দিতে পারবে। আমি জয়ী হবো আশা করি।

মাহি বলেন,আমার এলাকায় রাস্তাঘাটের প্রচুর সমস্যা। বর্ষায় হাঁটুকাদা হয়ে যায় অনেক রাস্তা। রাস্তাগুলো ঠিক করবো। বরেন্দ্র এলাকায় কৃষিকাজের পানির অনেক সমস্যা। সুপেয় পানির সমস্যা। সেটার সমাধান করবো। সরকার যে ভাতা দেয়, তা এখানে শতভাগ হয়নি। ৪০ শতাংশ হয়েছে। যারা পেয়েছে তাদের আবার ৫-৭ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। এগুলো আমি নিরসন করবো। সরকার যে অনুদান দেবে, সেই আমানতটা আমি জনগণের মাঝে বিলিয়ে দেবো।’

রাজশাহী-১ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন টানা তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরী। এছাড়া আওয়ামী লীগের আরও দুই স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৯ জনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহি।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী