
রায়হান রনি (কেশবপুর ) প্রতিনিধি :: যশোরের কেশবপুরে চারুপীঠ একাডেমির উদ্যোগে আন্তঃএকাডেমি চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে চারুপীঠ একাডেমির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চারুপীঠ একাডেমির নির্বাহী পরিচালক উৎপল দে। চিত্রাঙ্কন বিভাগের প্রশিক্ষক মলয় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীত বিভাগের প্রশিক্ষক স্বরজিৎ মণ্ডল, তবলা বিভাগের প্রশিক্ষক সুমন মজুমদার, চারুকারু প্রশিক্ষক স্বর্ণা অধিকারী ও শ্রাবণী সাহা।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক বাপ্পা পাল। পরে চিত্রাঙ্কন ও সংগীত বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ২৭ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।