সর্বশেষ খবরঃ

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

মাহিদুল ইসলাম ফরহাদ ( চাঁপাইনবাবগঞ্জ ) জেলা প্রতিনিধি :: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৩ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ৪৭০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে। যার বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। বুধবার সকালে মনাকষা বিওপি সদস্যরা এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করে।

বিজিবি জানায়, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রাম দিয়ে নেশা জাতীয় ট্যাবলেট পাচার হওয়ার তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে মনাকষা বিওপির টহলদল সকাল ৭টার দিকে মোটরসাইকেলযোগে সন্দেহভাজন ২ জন ব্যক্তিকে আসতে দেখে তাকে থামানোর সংকেত দেয় এবং এসময় মোটরসাইকেল রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।

পরে টহলদল মোটরসাইকেলে থাকা ব্যাগ থেকে উক্ত ভারতীয় টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এই  ট্যাবলেট মূলত ব্যথানাশক ঔষধ হলেও বর্তমানে এটি নেশাজাতীয় ট্যাবলেট হিসেবে ব্যাপকহারে ব্যবহৃত হচ্ছে। সাম্প্রতিক সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বৃদ্ধি পেয়েছে। উদ্ধারকৃত ট্যাবলেট এবং মোটরসাইকেল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা প্রদান করা হয়েছে।

৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন,ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সদস্যরা সদা সতর্ক অবস্থায় রয়েছে এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন