সর্বশেষ খবরঃ

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা ও সাধারণ সম্পাদক ডিপজল নির্বাচিত

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা ও সাধারণ সম্পাদক ডিপজল নির্বাচিত
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা ও সাধারণ সম্পাদক ডিপজল নির্বাচিত

উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন।এ মেয়াদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা এবং বিগত দুই মেয়াদের সফল সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

শনিবার ( ২০ এপ্রিল ) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে এ ফলাফল ঘোষণা করা হয়। বিজয়ী হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডিপজল বলেন,আমরা সবাই এক ও সবাই একসঙ্গে কাজ করব।

সভাপতি পদে মিশা সওদাগর ২৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি পেয়েছেন ১৭০ ভোট। সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল পেয়েছেন ২২৫ভোট এবং  ১৬ ভোট কম পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তার ( ২০৯ )।

সহসভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল ( ২৩১) ও ডি এ তায়েব ( ২৩৪), সহসাধারণ সম্পাদক আরমান ( ২৩৭), সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী ( ২৫৫), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো ( ২৯৬), দফতর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর ( ২৪৫), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন ( ২৩৫ ) এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল ( ২৩১)।

কার্যনির্বাহী সদস্য পদে মিশা-ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন। তারা হলেন সুচরিতা ( ২২৮), রোজিনা ( ২৪৩), আলীরাজ ( ২৩৯), সুব্রত, দিলারা ইয়াসমিন ( ২১৮), শাহনূর ( ২৪৫), নানা শাহ ( ২১০), রত্না কবির ( ২৬৩) ও চুন্নু  ( ২৪৮)। কলি-নিপুণ পরিষদ থেকে রিয়ানা পারভিন পলি ( ২২০) ও সনি রহমান ( ২৩০) নির্বাচিত।

শুক্রবার ( ১৯ এপ্রিল ) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ভোট গ্রহণ শেষ হয়। এর আগে ব্যাপক নিরাপত্তার মধ্যে সকাল সাড়ে নয়টায় এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৫৭০ ভোটের মধ্যে ভোট পড়েছে ৪৭৫টি।এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন